শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জে গণকর্মচারীদের সমাবেশ

  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিরোধে গণকর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (বিজয় মেলার মাঠ) এই সমাবেশের আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকা, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আলী হোসাইন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর রফিকুল ইসলাম তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর ও কৃষি বিভাগের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, শেখ মুজিবুর রহমান কোনও দলের সম্পদ নয়। তিনি দেশের সম্পদ।

তিনি জাতির পিতা। আমাদের বক্তব্য হলো- জাতির পিতা একটি সাংবিধানিক বিষয়। জাতির পিতার সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই সম্মানটি রক্ষা করার জন্য আমরা সরকারি কর্মচারীরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

জেলা প্রশাসক বলেন আজকের সমাবেশের মাধ্যমে আমরা প্রতিক্রিয়াশীল সেইসব গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে যেখান থেকেই আসুন না কেন-জাতির পিতার প্রতি অসম্মান এই বাঙালি, এই দেশের কোনও মানুষ কিংবা বাঙালি এবং কোনও গণকর্মচারী সহ্য করবে না।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলমান এই সমাবেশে অংশ নেন জেলার সকল সরকারি অধিদপ্তরের প্রধানসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com