শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিরোধ সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংগার প্রতিবাদে আজও মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিরোধ সভা করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা ইউনিট।

মঙ্গলবার দুপুরে শহরের শহীদ রফিক চত্বরে এই মানববন্ধন কর্মসূচি ও প্রতিরোধ সমাবেশ পালন করা হয়। প্রতিরোধ সমাবেশে জেলার চারটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষকরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঢাকা অঞ্চলের সভাপতি মো: রমজান আলী, মানিকগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেবেকা জাহান, সহসভাপতি হযরত আলী, জেলা  সেক্রেটারি আবদুল হান্নান, মতিয়ার রহমান, মহিদুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রতিরোধ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর সম্মানরক্ষায় প্রতিবাদ জানায়। এসময় বাংগালী বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়।

তারা বলেন, বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুকে অবমাননা করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাদের এই অশুভ শক্তি কোনভাবেই সফলকাম হতে পারবে না। এরজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com