শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

আগামীকাল মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন

  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: আগামীকাল ( ২৮ শে ডিসেম্বর ) মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ইভিএমে ভোট গ্রহণের জন্য নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।

জেলা নির্বাচন কার্যালয় জানায়, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৫৫ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ২৬ হাজার ৯৩৬ জন পুরুষ এবং ২৮ হাজার ২৬৬ জন নারী ভোটার রয়েছেন।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.রমজান আলী ও ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ১৫ জন ও সাধারন আসনে ৪৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্নের কথা জানান নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‍্যাব, বিজিবিসহ পুলিশ ও আনসার সদস্যের টিম নির্বাচনী মাঠে থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com