শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকে রমজান আলী বিজয়ী

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি; আজ মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মো: রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৩৪ ভোট।

মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতে সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়। বিকেল চারটায় ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষ হয়।

সন্ধ্য ছয়টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মো: রমজান আলী ২৯ হাজার ২৫১ ভোট বেশি পায়।

নৌকা প্রতিকের বিজয়ের খবরে মানিকগঞ্জ শহরে বিজয় মিছিল বের করে প্রার্থীর কর্মী সমর্থকরা। এসময় তারা রমজান আলীর গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

পৌর এলাকার অলি-গলিতে আনন্দ মিছিল বের করে কর্মী-সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com