শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মানিকগঞ্জে ঢাকা রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে গাজীপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৭৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর জেলা পুলিশ।

সোমবার মানিকগঞ্জ পুলিশ লাইন মাঠে টাইব্রেকারের ৫-৪ গোলে ঢাকা জেলা পুলিশ দলকে পরাজিত করে এবার চ্যাম্পিয়ন হন গাজীপুর জেলা পুলিশ দল।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে ফাইনাল খেলা শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ডিআইজির চলতি দায়িত্বে মো: আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া আক্তার, সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান ।

নির্ধারত সময়ে ফাইনাল খেলায় কোন দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে মাধ্যমে খেলা নিস্পত্তি হয়। এতে ৫-৪ গোলে গাজীপুর জেলা পুলিশ দল জয় লাভ করেন। খেলায় মোট ১৪টি দল অংশ গ্রহণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com