শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের ১০০ জন মুক্তিযোদ্ধাকে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ  উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জের হরিরামপুরের একশ জন মুক্তিযোদ্ধাকে উপহার সামগ্রী দিয়েছে জেলা পরিষদ।

এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন তাঁর সম্মানীর টাকা থেকে প্রতিজনকে এক হাজার টাকা করে এক লাখ টাকা প্রদান করেন।

সন্ধ্যায় হরিরামপুর মুক্তিযোদ্ধা কম্প্লেক্সে জাতির বীর সন্তানদের হাতে উপহার সামগ্রী (উন্নতমানের চাদর)ও নগদ টাকা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার চায়না ও হায়দার আলী তারেক, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসান ইমাম বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন হারুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উপজেলার আরও এক হাজার চারশ জন দুঃস্থ ব্যক্তিকে শীতবস্ত্র দেওয়া হবে।

এর আগে, করোনা সংকটকালে তিনি তাঁর সম্মানী ভাতা থেকে ৯ লাখ ৮০ হাজার টাকার ত্রাণ দিয়েছেন বলেও জানান গোলাম মহীউদ্দীন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com