বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন (জরিমানা) পেমেন্ট সিস্টেমের শুভ উদ্ভোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বাজার স্টেশন এলাকায় পুলিশ সুপার হাসিবুল আলম আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের শুভ উদ্বোধন করেন।

উদ্ভোধনকালে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু করা হয়। ইউক্যাশ অ্যাপ ব্যবহার করে চালকরা জরিমানার টাকা পরিশোধ করতে পারবে।

এছাড়া ইউক্যাশ এজেন্টের দোকানে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করা যাবে। এতে গাড়ির কাগজপত্র উঠাতে সময় লাগবে না। ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেম পদ্ধতি চালু করায় মোটরযান থেকে আদায়কৃত জরিমানা কোথায়, কিভাবে জমা হয়-এ নিয়ে জনমনে বিভ্রান্তিও দূর হবে।

এ সিস্টেমে ট্রাফিক পুলিশ কোন যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দিলে মামলার ধরণ অনুযায়ী জরিমানার পরিমাণও অ্যাপ থেকে প্রিন্ট হয়ে আসবে।

এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবহার করবেন একটি ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। এতে চালকদের ভোগান্তি কমবে বলে পুলিশ সুপার উল্লেখ করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেনের নির্দেশনায় সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮টি জেলায় একযোগে এ সিস্টেম চালু করা হলো। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটরযান চালকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com