শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে এলজিইডি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ) উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট  চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ফয়জুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী অপূর্ব বণিক জুটি।

বুধবার রাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ব্যাডমিন্টন মাঠে আয়োজিত চূড়ান্ত  খেলায় তারা জেলা কার্যালয়ের কর্মসহকারী আরিফুর রহমান এবং ল্যাব টেকনিশিয়ান মোখলেছুর রহমান জুটিকে ২-০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

রানার্স আপ দলের আরিফুর রহমান চূড়ান্ত খেলায় সেরা খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন দলের অপূর্ব বণিক টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছে। এই টুর্নামেন্টে তৃতীয় হন সিংগাইর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রোবায়াত জামান ও জেনারেল ফ্যাসিলিটর রবিন বিশ্বাস জুটি।

তারা সেমিফাইনালে শিবালয় উপজেলা কার্যালয়ের অফিস সহায়ক মাসুদুর রহমান এবং ফ্যাসিলিটর ইমন খান জুটিকে ২-০ গেমে পরাজিত করে।

খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিইডি ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এন এম এনায়েত উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশীল কুমার দাস, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক, মদিনা গ্রুপের  উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: সোলায়মান সেলিমস, মদিনা সিমেন্টের জেলা ডিলার কাজী হুমায়ুন কবীরসহ এলজিইডি জেলা কার্যালয় ও সকল উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, মদিনা গ্রুপ ও মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রীজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাদু প্রদর্শনী ছাড়াও ছিলো কুপন লটারীর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার।

মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রীজের পৃষ্ঠপোষকতায় মানিকগঞ্জ এলজিইডি কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টে অংশ নেন এলজিইডি জেলা ও সাতটি উপজেলার ১৮টি  দ্বৈত ব্যাডমিন্টন দল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com