শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

শিবালয়ে করোনায় এক নারীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকায় সুফিয়া (৪১) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মৃত সুফিয়া শিবালয় ইউনিয়নের নতুনপাড়ার মৃত ইসলাম মিয়ার স্ত্রী।

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল জানান, গত রোববার সুফিয়া বেগমের করোনা শনাক্ত হয়।

পরে গত ১৪ মার্চ তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।

অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সময় বিকাল ৪ টায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাত ৯ টায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে বড়বোয়ালী কবরস্থানে করোনায় মৃত ওই নারীর লাশ দাফন করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমীন রিমন বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার দুটি বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে মৃত নারীর বাবার বাড়ি অন্বয়পুর ও স্বামীর বাড়ি ওই ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে।

ইতিমধ্যে জনসাধারণকে সচেতন করতে ও মাস্ক পরার জন্য বাসস্টেশন ও ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com