বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

সিরাজগঞ্জে মাসব্যাপী বিসিক শিল্প ও পণ্যমেলা শুরু

  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে মাসব্যাপী আনন্দঘন পরিবেশে বিসিক শিল্প ও পণ্যমেলা শুরু হয়েছে।

করোনাকালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতে সহায়তার জন্য এ মেলা শুরু করা হয়।

সিরাজগঞ্জ পৌর এলাকার খান সাহেবের মাঠে মঙ্গলবার বিকেলের দিকে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, জেলা ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক সাজিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, ইসহাক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ মেলার ৯০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত পণ্য, জুতাসহ পাটের তৈরি বিভিন্ন পণ্য, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের সাজসজ্জার সামগ্রী, পরিবেশবান্ধব ইট, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক-বাটিকসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com