শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে যুবলীগের এতিমদের মাঝে খাবার বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়ার মাহফিল, দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

মানিকগঞ্জ পৌরসভার বেউথা মাদ্রাসা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র ডা. জেসমিন আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, সামিউল আলম রনি, মনিরুল ইসলাম খান মনি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।

দোয়া মাহফিল শেষে শতাধিক দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে বেউথা সেতু এলাকায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com