শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে করোনা প্রতিরোধে পুলিশের জনসচেতনতা সভা ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও মাস্ক বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শহরের শহীদ রফিক চত্বরে এর উদ্ধোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবুর রহামন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার,জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মো: নাহিদ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ মাষ্টার, নারী সংরক্ষিত কাউন্সিলর নাজমা আক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাস দিন দিন বাড়ছে।তাই করোনা মুক্ত থাকতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে।

প্রথম ধাপের মতো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় করোনা দ্বিতীয় ধাপও আমারা করোনা নিয়ন্ত্রনে সফল হবো।

সভা শেষে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com