বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

সিরাজগঞ্জের চলনবিলে বিনা চাষে রোপন করা রসুনের বাম্পার ফলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঠ জুড়ে এবারও বিনা চাষে বোনা রসুনের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

মাঠে মাঠে পুরুষের সাথে নারীরাও এখন রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন।

অঞ্চলের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শস্যভান্ডার খ্যাত এবার চলনবিলের উপজেলার চর হামকুড়িয়া, চর কুশাবাড়ী, নাদো সৈয়দপুর, ধামাইচ, সবুজপাড়া, বিন্নাবাড়ী, দিঘী সগুনা, কুন্দইল, ধামাইচ, মাগুড়াবিনোদ, বারুহাসসহ বিভিন্ন গ্রামঞ্চলের মাঠে বিনা চাষে রসুনের চাষ করা হয়।

এ প্রসঙ্গে কৃষক আব্দুর রাজ্জাক, কোরবান আলীসহ অনেকেই জানান, এ অঞ্চলে প্রতি বছরই বিনা চাষে রসুন চাষাবাদ করা হয়ে থাকে। ধান চাষে তেমন লাভ না হওয়ায় বিনা চাষে এই রসুন চাষাবাদে ঝুকেছে কৃষকেরা।

তবে শীত মৌসূমে এ রসুন বিনা চাষে বোনা হলেও সার-বীজ-কীটনাশক দিয়ে খরচ হয়ে থাকে অনেক।

এবার রসুন চাষে বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় সাড়ে ৭ টন রসুন উৎপাদন হবে। উৎপাদিত রসুন স্থানীয় চাহিদা মিটিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

বর্তমানে হাট-বাজারে প্রতিকেজি রসুন গড়ে ৬০/৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে বাজার মূল্য ভালো থাকলে এ রসুন চাষে স্বাবলম্বী হবেন বলে তারা জানান।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ বলেন, শীতের মৌসুমে চলনবিলের জমির পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকেরা কাঁদা মাটিতে সার ছিটানোর পর বিনা চাষে এ রসুন চাষ করে। এ রসুন বোনার পর খড় বা নাড়া দিয়ে ঢেকে দেয়া হয় জমি। এ কৌশল অবলম্বনে ফলন ভালো হয়ে থাকে।

জেলায় এবার ১ হাজার ৪ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এ রসুন চাষ চলনবিলের বেশি হয়ে থাকে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com