শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে বোরো ধান ও গম সংগ্রহ শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের সদর এলএসডি অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে অভ্যন্তরিণ সংগ্রহ অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান, জেলা খাদ্য পরির্দশক পারভেজ হাসান, উপখাদ্য পরিদর্শক বাবলু মিয়া, সহকারি উপখাদ্য পরির্দশক জেসমিন আক্তার, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান প্রমুখ।

কুড়িগ্রাম সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান জানান, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫৫৩ মেট্রিক টন চাল ও ১০৫ মেট্রিক টন গম সংগ্রহের টার্গেট নির্ধারণ করা হয়েছে।

প্রতিজন কৃষক সর্বোচ্চ ১টন ধান বা গম সরবরাহ করতে পারবেন।

সরকারিভাবে ধানের মূল্য কেজিতে ২৭ টাকা এবং গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামি ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com