শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

খুলনায় ৩ হাজার ৬শত কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪৪৬ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: অনাবৃষ্টির কারণে বোরো ও সবজির কাংখিত উৎপাদন হয়নি। ৪ এপ্রিলের গরম হওয়ায় বোরো ক্ষতিগ্রস্থ হয়। মাটিতে জোঁ না থাকায় পাটের বীজ এখনও মাটিতে পড়েনি।

কৃষকের এ ক্ষতি পুষিয়ে নিতে খুলনার ৩ হাজার ৬শ’ কৃষককে আবারও প্রণোদনা দেওয়া হয়েছে। এর নামকরণ করা হয়েছে উফশী আউশ প্রণোদনা।

আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। কাংখিত বোরো উৎপাদন হয়নি। ধান মাড়াইয়ের সময় দশ শতাংশ চিটা পাওয়া যাচ্ছে। সরকারি খাদ্য গুদামে চাল ও গমের মজুদ তলানিতে। ভারত থেকে প্রতিমাসে চাল আমদানি হচ্ছে। এরপরও চালের মূল্যের উর্ধ্বগতি। খাদ্য ঘাটতি পূরণের লক্ষে কৃষককে উৎসাহিত করতে মূলত: উফশী আউশ প্রণোদনা। প্রণোদনা সরকারি উদ্যোগ।

জেলা কৃষি কর্মকর্তা বলেছেন, এ কর্মসূচির আওতায় ৩ হাজার ৬ শ’ কৃষক অর্ন্তভুক্ত করা হয়েছে। জেলার কৃষকরা ৩১ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনা পেয়েছেন।

প্রনোদনা পাওয়া কৃষকদের মধ্যে রয়েছে দৌলতপুর ও লবনচারা এলাকার ৬০ জন, রূপসা উপজেলার ১শ’ জন, দাকোপ উপজেলার ১শ’ ৫০ জন, কয়রা উপজেলায় ২শ’ জন, দিঘলিয়া উপজেলায় ৩শ’ ৪০ জন, ফুলতলা উপজেলায় ৩শ’ ৫০ জন, বটিয়াঘাটা উপজেলায় ৪শ’ জন, পাইকগাছা ও তেরখাদা উপজেলায় ৬শ’ জন করে এবং ডুমুরিয়া উপজেলায় ৮শ’ জন।

অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো: আতিকুল ইসলাম জানান, এই কর্মসূচির তালিকাভুক্ত কৃষক ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার পেয়েছে।

বোনা আউশের চাষ শুরু হয়েছে। বৃষ্টির পরশ পেলে রোপা আউশের আবাদ শুরু হবে। এ প্রনোদনায় বিশেষ করে তেরখাদার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী উপকৃত হবে।

কৃষকেদের সূত্র বলেছেন, কোন প্রকার দূর্যোগ বা রোগ বালাই দেখা না দিলে ২০ হাজার মেট্রিক টন আউশ ধান উৎপাদন হবে। আগামী ভাদ্র মাসে আউশ উঠলে কৃষক ন্যায্য দাম পাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com