শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভারতের চেয়েও খারাপ হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন ভ্যাকসিন এখনো আমাদের হাতে কিছু মজুদ আছে। যাতে দ্বিতীয় ডোজ দিতে পারি তার জন্য রাশিয়া ও চিনের সাথে চুক্তিবন্ধ হচ্ছি। এর মধ্যে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে।

তিনি বলেন ভ্যাকসিন যারা নিয়েছি তাদের অনেকই মনে করেন তাদের করোনা হবে না। অনেকেই দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ‘তাই স্বাস্থ্য বিধি আমাদের অবশ্যই মানতে হবে। স্বাস্থ্য বিধি না মানলে আমাদের অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে। আমার এটা চাই না, করোনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে’।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শুভ্রসেন্টারে ঈদ-উল-ফিতর উপলক্ষে ও করোনায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন ভারতে লাশের পাশে আরেক লাশ সৎকার হচ্ছে। একটু অক্সিজেনের পাওয়ার জন্য সেখানে করোনা আক্রান্ত মানুষ ছোটাছুটি করছে। কিন্ত অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশে ওষধ ও অক্সিজেনের অভাব হয়নি।

তিনি জানান আমাদের দেশে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ টন অক্সিজেন লাগে। দেশে অক্সিজেন উৎপাদন হচ্ছে ২০০ টন।

জাহিদ মালেক বলেন আগামী মাসে আরো ৪০ টন অক্সিজেন উৎপাদন হবে। এতে আমাদের অক্সিজেনের অভাব হবে না। তবে স্বাস্থ্যবিধি না মানলে আমাদের অবস্থা খারপ হয়ে যাবে।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন কালে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, মানিকগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com