বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অস্বচ্ছল ও গরীব দুঃস্থ পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ জেলা পরিষদ ।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ৪০০ পরিবারে মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে দেওয়ার হয় পাঁচ হাজার টাকা করে চেক।
মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, প্যানেল চেয়ারম্যান শামীমা আক্তার চায়না, জেলা পরিষদের সদস্য আবুল বাশার প্রমূখ।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন জানান, করোনাকালীন সময় বিবেচনা করে মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার পাঁচশ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার তুলে দেওয়া হবে।
আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক এসএম ফেরদৌস চারশ পরিবারে মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার তুলে দেন। বাকী ঈদ উপহার জেলা পরিষদের সদস্যরা নিজ নিজ এলাকায় বিতরণ করবেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি শাড়ি, ৭ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও সেমাই।