শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ পরিচয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে মো.রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছেন র‍্যাব-৪।

শুক্রবার ভোর চারটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আটক রুবেল মিয়া হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে র‍্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানী কমান্ডার এএসপি উনু মং আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে মানিকগঞ্জ এলাকায় নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ পরিচয় দিয়ে মো.রুবেল মিয়া বিভিন্ন ব্যক্তির কাছ ত্রাণ বিতরণ করার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলো।

এ ছাড়া আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণভবন থেকে নৌকা প্রতিক জেলা পর্যায়ে দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়েও মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলো।

সম্প্রতি ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য শহরের ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন।

এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোর চারটার দিকে সদর উপজেলার বেতিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভূয়া ভিজিটিং কার্ড পাওয়া গেছে।

উনু মং বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ইলেকট্রনিকের মালিক তৌফিক খান বাদী হয়ে থানায় মামলা করবেন বলে র‌্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com