শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

করোনার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করোনার কারণে ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২০ জুনের পর থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে স্বশরীরে নিতে পারবে বিভাগগুলো।

একইসাথে ২০২০ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ৪ জুলাই এর পর থেকে শুরু করতে পারবে প্রত্যেক বিভাগ। তবে এ ক্ষেত্রে যে কোন একটি বর্ষের পরীক্ষা এক সময়ে নেবার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনলাইনে জরুরী সভার পর এ সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ।

সভায় বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহাসহ যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, সকল অনুষদের ডীন এবং ইনস্টিটিউটের পরিচালকগণ।

তবে এ সভা থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি ক্লাস শুরুর বিষয়েও। পরীক্ষা দেবেন এমন শিক্ষার্থীদের নিজ খরচে থাকার বন্দোবস্ত করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, এই সময়ে হল খোলা যাচ্ছে না। তবে ২০২০ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে কোনো এক বর্ষের পরীক্ষা নেয়ার পরে আরেক বর্ষের পরীক্ষা নেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের পরীক্ষা শেষ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com