শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মানিকগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে দোয়া ও আলোচনাসভার আয়োজন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা।

স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সভাপতি প্রার্থী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা সেলিম পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সভাপতি পদপ্রার্থী, জেলা পরিষদের সদস্য ও সাবেক যুবলীগ নেতা আবুল বাশার, স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সভাপতি পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিদ উজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সভাপতি পদপ্রার্থী ও ছাত্রলীগ সরকারী দেবেন্দ্র কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল ইসলাম সাকিব এবং স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, যুবনেতা প্রদীপ বসু, মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম রাজা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে কারাগারে বন্দী রাখে। কারাগারের অভ্যন্তরে ঔষধ প্রয়োগে তাঁকে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু মুক্তিপাগল জনতা তাঁকে কারাগার থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com