শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বাঘায় বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ জুন) করারী নওশারা হবির চর এলাকা থেকে বিদেশি পিস্তল ও হাসুয়াসহ র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল তাদের আটক করে।

আটককৃতরা হলো করারী নওশারা (হবির চর) এলাকার খোরশেদ মন্ডলের ছেলে একরামুল মন্ডল (৩২) ও উম্মত মন্ডলের ছেলে সাহাজুল মন্ডল (২৫)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও হাসুয়া দিয়ে তারা দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। এলাকায় তারা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে র্যাব বাদি হয়ে মামলা রজু করেছেন। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com