শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

রাবি প্রশাসন ও ভিসির বাসভবনে তালা লাগিয়েছে বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিন্যান্স কমিটির সভা ও সিন্ডিকেট সভা পন্ড করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও ভিসি বাসভবনে তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয় বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা।

আজ শনিবার সকাল নয়টায় তারা এই ভবনগুলোতে তালা লাগায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ফাইন্যান্স কমিটির একটি সভা হওয়ার কথা আছে। এবং আগামী ২২ তারিখ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে এই সভা দুটি যাতে অনুষ্ঠিত হতে না পারে, সে কারণেই ভবনগুলোত তালা লাগিয়েছে তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবাহান তার বিদায় বেলায় শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩৭ জনের একটি বিতর্কিত নিয়োগ দিয়ে যান।

মন্ত্রণালয়ের নির্দেশে সেই ১৩৭ জনের যোগদান স্থগিত রেখেছেন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত আতিকুর রহমান সুমন নামের একজন জানান, আজ ফাইন্যান্স কমিটি ও আগামী ২২ তারিখে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা। আজ যদি ফাইন্যান্স কমিটির মিটিং হয়, তাহলে আগামী ২২ তারিখে সিন্ডিকেট হবে। আমরা শুনেছি, ওই সিন্ডিকেট সভায় আমাদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিলের জন্য সুপারিশ করা হবে। সে কারণে আমরা সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির মিটিং যাতে না হয়, সে জন্য আমরা ভবনগুলোতে তালা লাগিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, আজকে তালা লাগানোর ঘটনাটি আমি শুনেছি।

এ ধরণের ঘটনা ঘটতে পারে তা কয়েক দিন থেকেই আমি শুনছিলাম। সে কারণে প্রক্টর এর মাধ্যমে নগরীর মতিহার থানায় মৌখিক ও লিখিতভাবে আমরা বিষয়টি জানিয়েছি।

এছাড়াও রাজশাহীর স্থানীয় রাজনৈতিক নেতারা বিষয়টি অবগত রয়েছেন। আমি প্রশাসনের সবার সঙ্গে আবার কথা বলব, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com