বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বাভিমুখী

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাস আক্রান্তের হার সিরাজগঞ্জে এখন ঊর্ধ্বাভিমুখী ।

গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় চলতি মাসে ২ নারীসহ ৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে প্রায় ৭’শ।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩ নারীসহ ৩৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এরমধ্যে সিরাজগঞ্জ সদরে ১০, উল্লাপাড়া ১১, রায়গঞ্জ ৩, শাহজাদপুর ৪, বেলকুচি ৫, চৌহালী ৫, কামারখন্দ উপজেলায় ১ জন।

এতে জেলায় এখন করোনা আক্রান্তের হার ৪১.৪৯%।

আক্রান্তদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে। করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৭ নারীসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা এখন উর্ধ্বগতিতে। তবে আতংকের কিছুই নেই।

সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে করোনা পরিস্থিতি প্রতিরোধে সারাদেশে সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com