বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তাদের মৃত্যু হয় । তাদের মধ্যে ০৯ জনের করোনা পজেটিভ ছিল, অন্য ১৬ জনের মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২৫ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি হয়েছিল করোনার উপসর্গ নিয়ে।
মৃত ব্যাক্তিদের মধ্যে রাজশাহী জেলার ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫, নাটোর জেলার ৫, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার ১ জন।