শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় করোনা সংক্রমণের হার ৩৬.১ শতাংশ

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় কারোনাভাইরাসে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট ৪১৬ জনের মৃত্যু হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।

জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ০১ শতাংশ।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করলে ৯৩ জন করোনা আক্রান্ত হন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজিটিভ রিপোর্ট আসে।

মোট আক্রান্ত ১১২ জনের মধ্যে বগুড়া সদরে ১০০ জন, শিবগঞ্জে তিনজন, আদমদীঘি, কাহালু ও শাজাহানপুরে দু’জন করে, শেরপুর, ধুনট ও গাবতলী উপজেলায় একজন করে। জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ০১ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত হলেন, ১৪ হাজার ১৮৫ জন।

গত ২৪ ঘন্টায় ৯১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থের সংখ্যা ১২ হাজার ৮৩৯ জন। নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হলো ৪১৬ জনের। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৯৩২ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com