বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মহামারী করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৪৮ নারীসহ আরো ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ৫’শ জন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪৮ নারীসহ ১১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
এরমধ্যে কাজিপুর ৩২ জন, সিরাজগঞ্জ সদরে ২১ জন, উল্লাপাড়া ২১ জন, কামারখন্দ ১৪ জন, চৌহালী ৯ জন, রায়গঞ্জ ৭ জন, শাহজাদপুরে ৭ জন , তাড়াশ ৪ জন ও বেলকুচি উপজেলায় ৩ জন।
আক্রান্তদের মধ্যে ৪ জনকে সিরাজগঞ্জ সদর ও ২ জনকে কাজিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে।
করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৭ নারীসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি প্রতিরোধে সারাদেশে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন সোমবার আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর অবস্থানে রয়েছে।