বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। ১৫৯টি নমুনা পরীক্ষায় ৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তর হার শতকরা ৩৭.৭ ভাগ।
জেলায় এপর্যন্ত ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় দুই হাজার ৭৮৯ জনের দেহে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৫৩ জনের।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯জন, সিংগাইর উপজেলায় ১২জন, ঘিওর উপজেলায় ছয়জন, হরিরামপুর উপজেলায় ১৪ জন সাটুরিয়া উপজেলায় তিন জন, শিবালয় উপজেলায় পাঁচজন এবং দৌলতপুর উপজেলায় একজন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, মানিকগঞ্জ জেলায় এই পর্যন্ত ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় দুই হাজার ৭৮৯ জনের দেহে। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২২৫ জন, সিংগাইর উপজেলায় ৩৮৩জন, সাটুরিয়া উপজেলায় ৩১১ জন, ঘিওর উপজেলায় ২৮৮জন, শিবালয় উপজেলায় ২৫৯ জন, হরিরামপুর উপজেলায় ১৯৩ জন ও দৌলতপুর উপজেলায় ১২০ জন।
আক্রান্ত দুই হাজার ৭৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৮৭ জন।
বাকীরা হোম কোয়ারেন্টিন এবং ২৫০-শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের।
মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১৪ দিনের কঠোর লকডাউন চলছে।
এর আগে, মানিকগঞ্জসহ আরও ৭টি জেলায় লকডাউন চলে আসছে ২২ জুন থেকে।
এদিকে জেলার সাত উপজেলায় কঠোর বিধি নিষেধ পালনে মাঠে কাজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার জেলা সদরসহ সাত উপজেলায় কঠোর বিধি নিষেধ অমান্য করায় ৭০টি মামলায় দুই লাখ ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।