বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে ৯ নারীসহ আরো ৮৯ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বেড়েই চলছে মহামারী করোনায় সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৯ নারীসহ আরো ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭’শ ৫০ জন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৯ নারীসহ ৮৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে কাজিপুর ২৮ জন, সিরাজগঞ্জ সদরে ২২ জন, বেলকুচি ১৬ জন, উল্লাপাড়া ১১ জন, রায়গঞ্জ ৬ জন, তাড়াশ ৩ জন, কামারখন্দ ২ জন ও শাহজাদপুর উপজেলার ১ জন।

এদের মধ্যে ৪ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের  নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে। করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৭ নারীসহ ৩১ জনের মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com