বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় করোনায় ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৩৮ জন

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪ জনে।

আজ বুধবার দুপুরে জেলা ডিপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন জেলার পত্নীতলা উপজেলার মো. তাইজ উদ্দিন (৭০), মান্দার উপজেলার ময়না বিবি (৪৬) ও হাজেরা (৬৭), মহাদেবপুর আশরাফ আলম (৭০)।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, গত ২৪ ঘণ্টায় ২৮৩টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৪ শতাংশ। নতুন ৩৮ জনসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৯৫৫ জন।

তিনি আরও জানান, আরটিপিসিআর থেকে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন এবং র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১০৩ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার সাত জন, মান্দা উপজেলার ১০ জন, নিয়ামতপুর উপজেলার একজন, পোরশা উপজেলার একজন, সাপাহার উপজেলার একজন, পত্নীতলার চার জন, ধামুরহাটের একজন, মহাদেবপুর উপজেলার দুই জন, বদলগাছি উপজেলার দুই জন, রানীনগর উপজেলার সাত জন এবং আত্রাই উপজেলার দুই জন রয়েছে।

জেলায় নতুন করে ৩৯ জন করোনা মুক্ত হওয়ায় মোট সুস্থ ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২৭৯ জনে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com