বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আজ জেলায় চারটি করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন।
উদ্বোধনের আগে এক অনুষ্ঠানে তিনি বলেন আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে ছিলো। তখন দেশের দুর্যোগকালিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এখন দেশের করোনাকালিন দুযোর্গ চলছে কিন্তু বিএনপির নেতা নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। তারা শুধু বড় বড় কথা বলতে পারেন। করোনাকালিন সময়ে সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের একটা রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো।
সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় থেকে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সুদেব কুমার সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা প্রমূখ।
খাদ্য সহায়তা বিতরণ শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ চারটি করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন। ওইসব বুথে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার সুবিধাসহ ব্যবহার করা মাস্কও ওই বুথে ফেলা যাবে।
মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন, বেউথা ঘাট এলাকা, বাসস্ট্যান্ড এলাকা ও পশ্চিম দাশড়া এলাকায় একটি করে ওই বুথ স্থাপন করা হয়েছে।
ওইসব বুথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা নিয়মিত প্রয়োজনীয় সংখ্যক মাস্ক রেখে যাবেন মানুষের ব্যবহারের জন্য।