শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

নওগাঁয় করোনা শনাক্তের হার ২২ দশমিক ১৬ শতাংশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর মোট সংখ্যা পাঁচ হাজার।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন নওগাঁ সদর উপজেলার এবং অপরজন মহাদেবপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত ৯৬ জন মৃত্যুবরণ করে।

সিভিল সার্জন কার্যালয়ের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ১৬ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৩ জন, রানীনগরে ৫ জন, আত্রাইয়ে ২ জন, মহাদেবপুরে ৪ জন, মান্দায় ৩ জন, বদলগাছীতে ৩ জন, পত্নীতলায় ৪ জন, ধামাইরহাটে ৩ জন, নিয়ামতপুরে ২ জন এবং সাপাহারে ৬ জন রয়েছেন।

নওগাঁয় গত বছরের ২৩ এপ্রিল প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত ২৭ হাজার ১৭১ জনের নমুনা পরীক্ষায় পাঁচ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৯১ শতাংশ।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, লকডাউন মধ্যেই জেলায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এখন একটি প্রবণতা দেখা যাচ্ছে, শহরের চেয়ে গ্রামে বেশি রোগী শনাক্ত হচ্ছে। গ্রামের লোকজন স্বাস্থ্যবিধি না মানায় লকডাউন ও বিধিনিষেধ খুব একটা কাজে আসছে না।

মানুষের অসচেতনতার কারণেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com