শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৭০ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আজ শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে আরো নয়জনের মৃত্যু হয়েছে। দুটি হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ছয়জনের। এ সময় ১৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক এ তথ্য দিয়েছেন।

করোনায় মৃতরা হলো বগুড়া সদরের আবদুল হাকিম (৪৯) ও বাদশা মিয়া (৬২), শেরপুরের নাজমা খাতুন (৬৭), আদমদীঘির শামসুন্নাহার (৫৫) ও বেদেনা খাতুন (৪০), নন্দীগ্রামের আবদুল জোব্বার (৭০), কাহালুর মোসলেমা খাতুন (৪৫), শাজাহানপুরের তানিয়া (২৫) এবং দুপচাঁচিয়ার আগর আলী (৫৫)।  

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫১২ জনের নমুনা পরীক্ষায় ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ২০ শতাংশ।

আক্রান্তদের মধ্যে সদরে ৯৬ জন, শাজাহানপুরে ১৪ জন, শিবগঞ্জে নয়জন, ধুনটে নয়জন, গাবতলীতে সাতজন, সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও শেরপুরে ছয়জন করে, কাহালুতে পাঁচজন, সোনাতলায় চারজন এবং আদমদীঘিতে দু’জন। এ সময় সুস্থ হয়েছেন আরো ৯৫ জন।

সূত্রটি আরো জানায়, বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৪ জনের নমুনায় ১২ জন, ১৬২ জনের অ্যান্টিজেন পরীক্ষায় আরো ৫৫ জনের করোনা পাওয়া যায়।

এছাড়া টিএমসি ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪২৭ জন। সুস্থ হয়েছে ১৩ হাজার ৩৪৫ জন।

বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছে এক হাজার ৬২৭ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com