বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে দরিদ্র ও দুস্থ্; পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম।
শুক্রবার বেলা ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ২ হাজার ৪২৭টি পরিবারে মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের মধ্য দিয়ে জেলার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ।
মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার ৬৫টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৮হাজার ৩৩০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা শুরু হয়েছে।
এছাড়া ঈদের আগে দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবেও খাদ্য সহায়তা দেয়া হবে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি সারা দেশের দুঃস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে এই চাল বিতরণ শুরু হয়েছে।
মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার ৬৫টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৮হাজার ৩৩০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হবে।
এছাড়া ঈদের আগে দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবেও খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি রয়েছে।
কারো খাদ্যের প্রয়োজন হলে ৩৩৩ নম্বরে কল করার জন্য আহবান জানান জেলা প্রশাসক।