শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুলখানি অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।। খাবার জব্দ করে এতিমখানায় বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে লকডাউনের শর্ত ভঙ্গ করে বাড়িতে লোকসমাগম করে কুলখানি অনুষ্ঠান আয়োজনের দায়ে বাড়ির মালিককে অর্থদন্ড এবং সকল খাবার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (শুক্রবার) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান গ্রামের লিটন মিয়ার বাড়িতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন মুক্তা।

 তাছলিমা শিরিন মুক্তা বলেন কঠোর বিধিনিষেধের মধ্যে বাগজান গ্রামের লিটন মিয়া তার দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করছেন এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১১টার দিকে আমি ওই বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা পাই। সরকারি বিধিনিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোকসমাগমের মাধ্যমে জীবন বিপন্নকারি করোনা রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ হাজার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি।

পাশাপাশি দুই শতাধিক লোকের জন্যে আয়োজিত সকল খাবার জব্দ করে তা সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করেছি।

স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা এবং পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তাছলিমা শিরিন মুক্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com