বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে বিদায়ী সংবর্ধনায় সিক্ত করলেন মানিকগঞ্জবাসী।
মানিকগঞ্জে টানা ৩ বছর ৪ মাস কর্মকালীন সময়ে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনসহ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ মানিকগঞ্জ প্রেসক্লাব, জেলা প্রশাসন, পৌরসভা, ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ তাকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা বিদায়ী শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।
এতে প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টাস ইউনিটি (টিআরইউ) সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাধারন সম্পাদক বিএম খোরশেদ, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকবান্ধব পুলিশ সুপারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
সভায় সাংবাদিকরা পুলিশ সুপার রিফাত রহমানের টানা ৩ বছর ৪ মাস কর্মকালীন নানান উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান, মিডিয়াবান্ধব ও মানবিক পুলিশ সুপার হিসেবেই মানিকগঞ্জে টানা সময় পার করেছেন।
এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, টানা সময়ে দায়িত্বপালনকালীন আমি মানিকগঞ্জবাসীর আইনশৃঙ্খলা ভাল রাখাসহ পুলিশের সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেয়ার চেষ্টা করেছি।
এছাড়া মানিকগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে নিয়োজিত করেছি। মানিকগঞ্জবাসীর কাছ থেকেও অনেক ভালবাসা পেয়েছি যা ভুলবার নয়। বিদায় বেলায় সকলের আন্তরিক দোয়া কামনা করছি।
একইভাবে মানিকগঞ্জ বেউথা কালিগঙ্গার তীরের চাপ রেস্টুরেন্টে জেলা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের সভাপতি হবিবর রহমান সরকার, সাধারণ সম্পাদক্ ইঞ্জিনিয়ার সালাম হোসেন চৌধুরীসহ কমিউনিটি পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী পৌরভবন মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপারকে। এসময় প্যানেল মেয়র, সাবেক প্যানেল মেয়র সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জানানো হয় বিদায়ী সংবর্ধনা। দেয়া হয় সম্মাননা ক্রেস্ট।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা সহ ক্রীড়াসংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।
এছাড়া জেলা পুজা উদযাপন পরিষদ, বাজার ব্যবসায়ী সমিতি, ডেভেলপার এসোসিয়েশনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ২০১৮ সালের মার্চ মাসে মানিকগঞ্জে যোগদান করেন। সম্প্রতি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলী হন।