শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে ১৬ জনের মৃত্যু ।।শনাক্ত ১৭৬ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ১০ জনের।

এ সময়কালে করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের শরীরে। সুস্থ হয়েছেন, ১০২ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক এ তথ্য দিয়েছেন।

মৃতদের ক’জন হলেন বগুড়া সদরের আমজাদ হোসেন (৮৫) ও আবদুল হামিদ (৯০) এবং শাজাহানপুরের খোরশেদ আলম (৫৪)। অন্য তিনজনের নামে স্বাস্থ্য বিভাগ জানাতে পারেনি।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মৃত্যুবরণ করেছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় দুটি হাসপাতালে ৫২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ।

আক্রান্তদের মধ্যে সদরে ১০৩ জন, শেরপুরে ১৮ জন, কাহালুতে ১৩ জন, সারিয়াকান্দিতে ১০ জন, দুপচাঁচিয়ায় নয়জন, ধুনটে ছয়জন, নন্দীগ্রামে পাঁচজন, সোনাতলায় চারজন, শাজাহানপু ও গাবতলীতে তিনজন করে এবং শিবগঞ্জে দু’জন। এ সময়ে সুস্থ হয়েছেন, আরো ১০২ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com