বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: স্পেক্ট্রার নতুন অক্সিজেন ট্যাংক সংযোজনের ফলে নতুন করে খুলনা মেডিকেল কলেজ ডেডিকেটেড করোনা হাসপাতাল ৭০টা শয্যা সংযোজিত হলো।
বর্তমান শয্যা সংখ্যা ১৩০ এর বদলে ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল। সকল শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ আছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সপাল ডা: মেহেদি নেওয়াজ বলেন এখন থেকে এই হাসপাতালে দুই শত করোনা রোগী ভর্তি করা যাবে।