শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

গাজীপুরে উপজেলা পর্যায়ে পোশাককর্মীদের টিকা দেয়া শুরু

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে উপজেলা পর্যায়ে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয় পত্র দেখে করোনা টিকার দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল কারখানার শ্রমিকদের টিকা দেয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।

ওই কারখানায় মোট ১২ টি বুথে ৬ হাজার ৭শত শ্রমিককে সিনোফার্মের টিকা প্রয়োগ করার টার্গেট নিয়ে সকালে টিকা দেওয়া শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানায় উপজেলার বাকি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদেরও ধীরে ধীরে টিকা দেয়া হবে।  

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান।

গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো: খায়রুজ্জামান জানান সোমবার নগর ও জেলার মোট ৮টি কারখানায় টিকা দেয়া হচ্ছে। কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা পোশাক কারখানায়  গিয়ে গিয়ে টিকা দেয়ার কর্মসূচি রয়েছে।

প্রথম দিনে নগরের চারটি পোশাক কারখানায় সাড়ে ১২ হাজার শ্রমিকদের টিকা দেয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। ঈদের পর প্রতিদিন ১০ থেকে ১২টি কারখানায় টিকা দেয়া হবে।

সহজে যাতে শ্রমিকদের টিকার আওতায় আনা যায়, সেজন্য আমরা এনআইডি কার্ডের মাধ্যমে তালিকা করেই প্রথম ডোজ দেবো এবং দ্বিতীয় ডোজের আগে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন এর আওতায় আনা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com