শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার হটলাইনে কল করলেই করোনা রোগীর বাড়িতে বিনামূল্যে পৌছে যাবে অক্সিজেন ভর্তি সিলিন্ডর।

পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী শুক্রবার দুপুরে এ জরুরী সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, মামাতো বোন বিশিষ্ট সমাজসেবক দীবা কাদেরের সহযোগিতায় আই,ডবিউ,সি অফ গুলশান ক্লাবের সৌজন্যে এ পৌরসভায় এখন ৫টি অক্সিজেন সিলিন্ডর দিয়ে এ সেবার কাজ চালু করা হয়েছে।

এ সেবায় পৌর এলাকার করোনা ও জটিলরোগে আক্রান্ত রোগীর বাড়িতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের  নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত টিম এই অক্সিজেন ভর্তি সিলিন্ডার দ্রুত পৌঁছে দেবে। এর ফলে শাহজাদপুর পৌর এলাকার শত শত করোনা ও জটিল রোগী প্রাণে রক্ষা পাবে।

দীবা কাদেরের সহযোগিতায় ওই ক্লাবের সৌজন্যে পৌর এলাকার সৌন্দর্য্য বর্ধণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শীঘ্রই বিভিন্ন জাতের ৭০০ চারা গাছ রোপণ করা হবে।

এ সময় পৌর প্যানেল মেয়র ১ তৌহিদুর রহমান এ্যাপোলো, পৌর কাউন্সিলর আসাব আলী, কাউন্সিলর নাজমুল হোসেন, কাউন্সিলর আবু শামীম সূর্য্য, কাউন্সিলর আফসার আলী, আওয়ামী লীগ নেতা কেএম হাবিবুল হক সাব্বির, যুবলীগ নেতা শেখ জনি,  স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমীন হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল শেখ, সীমান্ত লোদী ও রাকিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com