বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে করোনায় একজন ও উপসর্গে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২১৫ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১৮২ জন।
নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল এবং বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন এবং উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন, ১৫ হাজার ২৮৬ জন। মৃত্যু হয়েছে ৫২৭ জনের। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৯৫ জন।