বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিনের সহযোগিতায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী আমিনুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিব উদ্দীনের নিকট বিভাগীয় খুলনা পুলিশ হাসপাতালের জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করেন।
কাজী আমিনুল হক শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের জন্য তিনটি অত্যাধুনিক হাইফ্লো নজেল ক্যানোলা প্রদান করেন।
শুক্রবার সকালে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের এ্যসিন্ট্যান্ট প্রফেসর ডা: লিপিকা রায়ের (আই সি ইউ এন্ড এনেসথেসিয়া) নিকট তিনটি অত্যাধুনিক হাইফ্লো নজেল ক্যানোলা এবং বিভাগীয় খুলনা পুলিশ হাসপাতালে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলামের নিকট দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক ও এফবিসিসিআইয়ের জিবি সদস্য মো: মফিদুল ইসলাম টুটুল, পরিচালক খান মো: সাইফুল ইসলাম, ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ, খুলনা মেডিকেল কলেজ করোনা ইউনিটের প্রধান ডাক্তার শৈলেন্দ্রনাথ, কেএমপির ডিসি খুলনা সদর শাহ এহসানুল হক , হাসপাতালের ও পুলিশ প্রশাসনের ডাক্তার ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক করোনার এই মহামারী সময়ে হাইফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার খুলনার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ।
তিনি বলেন সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কমিয়ে আনতে পারলে আমরা স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য শিল্প কলকারখানা চালু রাখতে পারবো।
তাই তিনি সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।