শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: লকডাউন উপেক্ষা করে হাজার হাজার পোশাক কর্মীরা পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে এসব যাত্রীরা আসছে। আগামীকাল গার্মেন্টস খোলার খবরে তারা কর্মস্থলে যোগ দেয়ার জন্য বের হয়েছে।

আজ শনিবার সকাল থেকে পাটুরিয়ার চারটি ফেরিঘাটেই দেখা গেছে যাত্রীদের প্রচন্ড ভিড়। প্রতিটি ফেরিতেই হাজার হাজার যাত্রী আসছে কোন ধরণের স্বাস্থ্য বিধি না মেনেই।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, ৮টি ফেরি জরুরী পরিষেবা ও পণ্যবোঝাই ট্র্রাক পারাপারের জন্য রাখা হয়েছে। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে কোন ধরণের যানবাহন ফেরিতে উঠতে পারছে না। তারা একরকম হিমশিমে পড়েছেন।

গণপরিবহন না থাকায় এসব যাত্রীরা তিন চাকার বিভিন্ন যানবাহন, রিস্কা-ভ্যানে চড়ে কেউবা পায়ে হেটেই রওয়ানা দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com