শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

স্ত্রীকে অপরহণের অভিযোগে রৌমারীতে সাবেক সেনা সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে অপহরণ ও গুম করার অভিযোগে এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।অভিযুক্তের নাম লিটন মিয়া।

মঙ্গলবার বিকেলে বগুড়ার শাহজাহানপুর থানা থেকে তাকে নিয়ে আসে রৌমারী থানা পুলিশ।

এর আগে গত ২০ জুলাই লাকী আক্তারের বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে ওই সেনা সদস্যসহ ৮জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সেনা সদস্য লিটন মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা গ্রামের ছেবার উদ্দিনের ছেলে।

গুমের শিকার লাকি আক্তারের বড় ভাই হাসানুজ্জামান বলেন, বিয়ের কিছুদিন পর থেকে ওই সেনা সদস্য লিটন মিয়া যৌতুকের জন্য তার স্ত্রী লাকি আক্তারের ওপর নানাভাবে নির্যাতন করে আসছিলেন।নির্যাতন সহ্য করতে না পেয়ে একসময় লাকি বিষয়টি সেনা ইউনিটে মৌখিকভাবে জানান।

এতে লিটন মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা ও গুমের হুমকি দিয়ে আসছিলেন।পরে গত শনিবার ওই সেনা সদস্য তার স্ত্রী লাকী আক্তারকে মায়ের অসুস্থতার কথা বলে ভগ্নিপতি উপজেলার যাদুরচর নতুনগ্রামের জাবেদ আলীর বাড়িতে ডেকে নেন। এরপর থেকে লাকি আক্তারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে লাকির বড়ভাই থানায় একটি অভিযোগ করলে লিটনকে বগুড়ার শাহজাহানপুর থেকে গ্রেফতার করে।এদিকে,লাকিকে জীবিত অবস্থায় ফেরত না পেলেও তার লাশ ফেরতসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তার পরিবার।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, সাবেক সেনা সদস্য লিটন মিয়াকে স্ত্রীকে অপরহরণের সহায়তার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে রৌমারী থেকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com