বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) এর নিজস্ব উদ্যোগে আজ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুইটি অটো সিপিএপি মেশিন প্রদান করা হয়।
বিপিএপি এবং সিপিএপি মেশিন সহজে নিঃশ্বাস প্রশ্বাস নিতে ব্যবহার হয়।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: রবিউল হাসানের নিকট মেশিনগুলো হস্তান্তর করেন।
এসময় খুশিলি’র ব্যবস্থাপনা পরিচালক জানান, সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনা শিপইয়ার্ড করোনাকালে কর্মহীন ব্যক্তি, দিনমজুর, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হস্তান্তর অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো: আহাদ আলী, উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ ও খুশিলি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুলনা জেনারেল হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুইটি অটো সিপিএপি মেশিন সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদের নিকট হস্তান্তর করেন।