বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ধুনটে গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট থানা পুলিশ ২শ’ গ্রাম গাঁজাসহ সরোয়ার মন্ডল (৫৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে গোপনে খবর পেয়ে তাকে রামনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে সরোয়ার মন্ডলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সারোয়ার মন্ডল ধুনট উপজেলা কালেরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর)। তিনি একই ইউনিয়নের রামনগর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে। সরোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন।

শুক্রবার রাতে গোপনে খবর পেয়ে রামনগর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শনিবার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। পরে সরোয়ারকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com