বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

মান্দায় রাতের আঁধারে ফসল কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় রাতের আঁধারে বাবুল গংদের রোপণকৃত আড়াই বিঘা জমির পাট ফসল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বাবুল আক্তার উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আমিন সরদারের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুসুম্বা ডাঙ্গাপাড়া গ্রামে। এঘটনায় ভুক্তভোগী মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বাবুল আক্তার জানান, দীর্ঘদিন থেকে আমরা কুসুম্বা মোজার ক্রয়কৃত আড়াই বিঘা জমির ভোগদখল করে আসছি। চলতি মৌসুমে আমাদের দখলকৃত জমিতে পাট রোপণ করি।

রোপণকৃত পাট ফসল একই এলাকার প্রতিবেশী আনোয়ার হোসেন (৪০),রিয়াজ উদ্দিন (৫০) মোস্তাফিজুর রহমান (৩৫) , সিদ্দিকুর রহমান (৩৮) , সাইদুর রহমান (৬০) ও রেজাউল ইসলাম (২৮) কেটে নেয়।

পরে জানতে পেরে থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের পেক্ষিতে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পাট ফসল স্থানীয় ইউপি সদস্য শাহিনুরের জিম্মায় রেখে দেন।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, বাবুল গংরা যদি জমি পায় তাহলে আদালতে মাধ্যমে তাদের জমিতে আসতে হবে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com