শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে পৌঁছেছে ভারতের অষ্টম চালান তরল অক্সিজেন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনা প্রতিরাধে ভারত থেকে আমদানি করা অষ্টম চালানে আরো ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারি ভারতীয় রেলওয়ের ইন্দো-বাংলা ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস করা হয়েছে।

এ স্টেশন থেকে গ্যাস বহনকারী লরিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেয়া হবে। এ নিয়ে মোট ১৫৭২ মেট্রিক টন তরল অক্সিজেন সিরাজগঞ্জে পৌঁছালো। এ অক্সিজেন করোনারোধে দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধ সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাষ্টার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিঃ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা প্রতিরোধে ভারত থেকে আমদানি করা অষ্টম চালানের ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন রোববার সকাল ৭টায় ওই স্টেশনে পৌঁছে।

এ সময় আমদানীকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশের কর্মকর্তা, জিআরপি রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে এ অক্সিজেন বুঝে নেয়া হয় এবং খালাস শুরু করা হয় অক্সিজেন। করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করা হচ্ছে। ওইঅক্সিজেন ট্রেনটি রাতেই ভারতে ফিরে যাবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ভারত থেকে আমদানি করা তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) প্রতি সপ্তাহে দুইদিন এভাবেই বাংলাদেশে আনা হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com