বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বগুড়ায় গরু ডাকাতির মামলায় যুব সংহতির উপজেলা সভাপতি গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে ট্রাক ভর্তি কোরবানির গরু ডাকাতির সাথে জড়িত থাকায় উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফজলে রাব্বী তনুকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

গাবতলী থানা পুলিশ রোববার মধ্যরাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, তদন্তে নাম আসায় তনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

বগুড়া জেলা যুব সংহতির সভাপতি ফারুক আহম্মেদ জানান, তনু রাজনৈতিক প্রতি হিংসার শিকার। কোন প্রমাণ ছাড়াই মাস্টার্স পাশ এ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আশংকা করেন, রিমান্ডে নিয়ে তাকে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করা হবে। এ ব্যাপারে প্রতিকার পেতে আইজির কাছে নালিশ করা হবে।

পুলিশ জানায়, কোরবানীর ঈদের আগে গত ১৮ জুলাই রাতে দুর্বৃত্তরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে ট্রাক বোঝাই ২১টি গরু ডাকাতি করে। ওই রাতে বগুড়ার গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে নামানোর সময় পুলিশ গরুগুলো উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করে। পরে গরুর বেপারি গাবতলী থানায় মামলা করেন।

গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, তদন্তের ফজলে রাব্বী তনুর নাম আসায় রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত আদালত শুনানি করেননি। এ নিয়ে চারজনকে গ্রেফতার করা হলো।

স্থানীয় সূত্র জানায়, ফজলে রাব্বী তনু গাবতলী উপজেলার উনচুরখী মধ্যপাড়ার রেজাউল করিমের ছেলে। তনু গাবতলী উপজেলা যুব সংহতির সভাপতি। তিনি গাবতলী পৌরসভার গত নির্বাচনে জাপা মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com