বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ ও ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ আগস্ট) গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে সদর উপজেলার চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগম (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ২০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহানারা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শুশুন্ডা নয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। একইদিন ভোরে এস আই আরিফুল ইসলাম ও এস আই লিটন কুমার সাহার নেতৃত্বে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ কামাল মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামাল কুমিলা জেলার সদরের দক্ষিণ থানার দড়িবট গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com