শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় করোনা ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু আক্রান্ত ৫৮ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে আটজন।

এ সময় নতুন করে আরো ৫৮ জন করোনা পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন, ১৫৩ জন। মোট মারা গেছেন, ৬২৬ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

করোনায় মৃত চারজনের মধ্যে বগুড়ার দু’জন হলেন সদরের মোমিনুল ইসলাম (৭৮) ও হায়দার আলী (৭৩)।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনায় ৪১ জন, এন্টিজেন পরীক্ষায় ১০০ জনের মধ্যে ১০জন করোনা পজিটিভ হন।

এছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯ জনের নমুনায় সাতজন করোনা আক্রান্ত হন।

আক্রান্ত ৫৮ জনের মধ্যে সদরে ৪০ জন, শাজাহানপুরে সাতজন, দুপচাঁচিয়ায় চারজন, সোনাতলা, শিবগঞ্জ ও নন্দদীগ্রামে দু’জন করে ও শেরপুরে একজন।

আক্রান্তের হার ১৮ দশমিক ৬৪ শতাংশ।

সূত্রটি আরো জানায়, এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, ২০ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন, ১৯ হাজার ১৩৫ জন।

মোট মৃত্যুবরণ করেছেন ৬২৬ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৬৮৭ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com